তার মেয়েকে অ-প-হ-র-ণ করা হয়েছে৷ কাঁদতে কাঁদতে বলছেন বাবা… See more

ঘাসের মধ্যে গড়াগড়ি করে কান্না করছেন একজন বাবা। কারণ, তার মেয়েকে অ-প-হ-র-ণ করা হয়েছে৷ কাঁদতে কাঁদতে বারবার বলছেন, “আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন।”

আরও কষ্টের বিষয় হলো, এই মানুষটি পেশায় একজন পুলিশ। যিনি হয়তো বহু মানুষের সমস্যা সমাধান করেছেন, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেছেন, কিন্তু আজ নিজের সন্তানের ব্যাপারে অসহায় হয়ে পড়েছেন।

অন্যদিকে তার মেয়ে ফেসবুক লাইভে এসে বলছে, তাকে অ-প-হ-র-ণ করা হয়নি। সে নিজের ইচ্ছায় বাড়ি ছেড়েছে এবং যার সঙ্গে আছে, তাকে ভালোবাসে ও বিয়ে করতে চায়।

একজন দেখলাম কমেন্ট করলো “মেয়ে তো সুখে আছে বাবা হুদা না-ট-ক করতেছে”
দেখেন ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু একটা বিষয় বুঝতে হবে একজন বাবার কান্নাকে না-ট-ক বলে উনাকে অপমান করলেন৷

যে মানুষটা নিজের হাতে সন্তানকে বড় করেছে, কোলে-পিঠে করে মানুষ করেছে, তার চোখের সামনে হঠাৎ মেয়েটা হারিয়ে গেলে সে ভেঙে পড়বে এটাই স্বাভাবিক। বাবা-মায়ের ভালোবাসার প্রকাশ সবার কাছে একরকম নাও লাগতে পারে, কিন্তু সন্তানের জন্য তাদের উদ্বেগকে অভিনয় বলে বিচার করা খুব সহজ, অনুভব করা খুব কঠিন।

এই ছেলেটা কাল যদি মেয়েকে ছেড়ে যায় কিংবা কিছু করে তখন কিন্তু এই বাবার কাছেই আসতে হবে 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *