কুমিল্লার দেবিদ্বারের মেয়ে মাহদিয়া তাসনিমের কথাগুলো শুনলাম। মনে হলো যেন কেউ কবিতা আবৃত্তি করছে। এত সুন্দর, স্পষ্ট আর সাবলীলভাবে কথা বলে মেয়েটি!
মাহদিয়া তাসনিম মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহর উদ্যোগে প্রায় ১৫০ জন শিক্ষার্থী সংসদে বসে অধিবেশন দেখার সুযোগ পায়। সেই অভিজ্ঞতা নিয়েই কথা বলছিল মাহদিয়া।
হাসনাত আবদুল্লাহ সম্পর্কে বলতে গিয়ে সে জানায়, “উনি সবসময় আমাদের উৎসাহ দেন। কীভাবে ভালো ফলাফল করতে হবে, পড়াশোনা করে জীবনে এগিয়ে যেতে হবে সেসব বিষয়ে আমাদের অনুপ্রাণিত করেন।”
মেয়েটি আরও বলে, তার আইডল রুমিন ফারহানা। কারণ, সংসদে বিভিন্ন বাস্তব সমস্যার বিষয়ে রুমিন ফারহানা যেভাবে কথা বলেন, তা তাকে অনুপ্রাণিত করে।
তারেক রহমান সম্পর্কেও মাহদিয়া বেশ সুন্দর কিছু কথা বলে। তার ভাষায়, “তারেক রহমানকে আমার ভালো লাগে। উনাকে দেখে মনে হয় তিনি যথেষ্ট আন্তরিক এবং শিক্ষার্থীবান্ধব।”
মাহদিয়া তাসনিমের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। এমন আত্মবিশ্বাসী, স্পষ্টভাষী ও সচেতন শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশকে আরও সুন্দর করে গড়ে তুলবে।