হার্টের রিং এর দাম কমিয়েছে সরকার।
হার্ট এট্যাকের রোগী যখন জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকে সেখানে তার জন্য আল্টিমেট চিকিৎসা এই রিং পড়ানো। এবং এই চিকিৎসায় রোগীর সার্ভাইভ করার রেট অন্যান্য চিকিৎসার সাপেক্ষে কম্পেয়ার করলে সবচেয়ে বেশি। কিন্তু এটা মেজরিটি রোগীই এফোর্ড করতেই পারে না। কারন অনেক ব্যয়বহুল।
কিন্তু এই চিকিৎসা ব্যয় কিভাবে বেড়ে গেছিলো? বিগত পলাতক সরকার হাসিনা আমলে এই রিং এর উপর সরকারি ভ্যাটের জন্য তার দাম ১ লাখ টাকারও বেশি ছিলো। অন্যান্য খরচ মিলিয়ে একটা রিং পড়াতেই একজন রোগীর মোটের উপর দেড় থেকে দুই লাখ টাকা খরচ হয়ে যেত। স্বাভাবিক ভাবেই এত টাকা খরচ করার সামর্থ্য খুব অল্প মানুষেরই আছে।
গতকাল সরকার এই ভ্যাট কমানোর উদ্যোগ নিয়েছে। রিং এর দাম এতেই ৪০ হাজার টাকা কমে যাবে খুব সম্ভবত। এতে অনেক রোগী এই চিকিৎসা এফোর্ড করার সুযোগ পাবে।
চিকিৎসা ব্যয় বাংলাদেশে বেশি হওয়ার অনেক কারণ আছে। এর মাঝে অন্যায়ভাবে আরোপিত অতিরিক্ত ভ্যাট একটা বড় কারণ। হাসিনা সরকার এই কাজ আমাদের দেশের জনগণের সাথে করেছে। ঔষধ এর উচ্চমূল্য এর একটা বড় কারণ ডলারের দাম এবং এই ভ্যাট। অলরেডি হার্টের রিং এর দাম কমানো হচ্ছে, ভ্যাট কমানোর কারণে।