চীন স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে ভ/য়াবহ হা/মলা চালিয়েছে ইরান

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে গত জুলাই মাসে চালানো হামলায় ইরান চীনা কৃত্রিম উপগ্রহের ছবি ব্যবহার করেছিল, যাতে তিনজন মার্কিন সেনা নিহত হন। শনিবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রাণঘাতী হামলার শিকার হওয়া জর্ডানের ‘মুওয়াফাক সালতি’ বিমানঘাঁটির উচ্চমানের উপগ্রহ চিত্র সংগ্রহ করেছিল তেহরান। তবে যেসব চীনা প্রতিষ্ঠান ইরানকে এই ছবিগুলো সরবরাহ করেছিল, তাদের নাম প্রকাশ করতে রাজি হননি মার্কিন প্রতিনিধিরা। একই সঙ্গে বেজিং এতে সরাসরি জড়িত ছিল এমন কোনো অভিযোগও তোলা হয়নি।

যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা বিষয়টি চীনা প্রতিনিধিদের কাছে তুলে ধরলেও চীনের পক্ষ থেকে তা অস্বীকার করা হয় এবং প্রমাণের দাবি জানানো হয়।

এর আগে গত মে মাসে ইরানকে এ ধরনের উপগ্রহ চিত্র সরবরাহের অভিযোগে তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *