শাহজালালে ৩৬ ভরি স্বর্ণ উদ্ধার, আ/ট/ক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩৯৭ দশমিক ৭ গ্রাম (প্রায় ৩৬ ভরি) স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপসহ তিনজনকে আ/ট/ক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর প্রায় ২টা ৫০ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় অভিযান চালিয়ে তাদের আ/ট/ক করা হয়। আ/ট/ক ব্যক্তিরা হলেন রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) ও মো. জলিল (৪৬)।

এপিবিএন জানিয়েছে, সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে তাদের আ/ট/ক করা হয়। পরে দেহ তল্লা/শি করে তাদের কাছ থেকে ২২ ক্যারেটের প্রায় ৩৯৭ দশমিক ৭ গ্রাম স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আ/ট/ক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতপরিচয় যাত্রীদের মাধ্যমে এসব স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপ দেশে এনে চোরাচালানের উদ্দেশে সংগ্রহ করা হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলেও দাবি করেছে এপিবিএন। এ ঘটনায় বৃহস্পতিবার বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *