বাংলাদেশ সী*মান্তের কাছে নদীতে এক বি*জিবি সদস্য…. See more

ভারত থেকে অবৈধভাবে একদল চোরাকারবারি লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে উপজেলার সীমান্তবর্তী পশ্চিম গিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, রংপুর ৫১-বিজিবি ব্যাটালিয়নের অধীন কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলের সময় মেইন পিলার-৮০৬ এর কাছাকাছি প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে একদল লোককে প্রবেশ করতে দেখা যায়। এসময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। তবে তারা নির্দেশ অমান্য করে উল্টো এগিয়ে আসতে থাকে।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এসময় চোরাকারবারিরা দ্রুত ভারতীয় সীমান্তের ভেতরে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর ৫১-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান। তিনি জানান, চোরাকারবারিরা ভারতীয় কাঁটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করছিল।

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি।

 

লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম জানান, সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *