আগামীকাল শুক্রবার টানা ১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকা…See more

বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নরসিংদীর কয়েকটি এলাকায় টানা ১৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে 12টা পর্যন্ত এ বিদ্যুৎ বিভ্রাট চলবে।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানায়, ১১ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে চৌয়ালা-১ উপকেন্দ্রের বাজার, হাজিপুর ও টিএন্ডটি ফিডার এবং হাসনাবাদ ৩৩ কেভি ফিডারের আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো—দত্তপাড়া, সাটিরপাড়া, কান্দাপাড়া, কাউরিয়াপাড়া, বৌয়াকুড়, আরশিনগর, স্টেশন রোড, বানিয়াছল ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন (আংশিক), পশ্চিম কান্দাপাড়া (আংশিক), উত্তর কান্দাপাড়া, দক্ষিণ কান্দাপাড়া, বাজিরমোড়, নরসিংদী বড় বাজারসহ আশপাশের এলাকা।

সাময়িক এ অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।

Tag :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *