গতকাল পদ্মায় ডুবে যাওয়া বাসটির চালক ঝন্টু আলীর বর্ণনা শুনলে গা শিউরে ওঠে… See more

গতকাল পদ্মায় ডুবে যাওয়া বাসটির চালক ঝন্টু আলীর বর্ণনা শুনলে গা শিউরে ওঠে।

তিনি বলেন, “যাত্রী নামিয়ে আমি ও আমার হেলপার গাড়ি নিয়ে সংযোগ সড়ক দিয়ে পন্টুনের দিকে যাচ্ছিলাম। অল্প দূর যাওয়ার পর ব্রেকে পা দিতেই বুঝতে পারি ব্রেক কাজ করছে না। সঙ্গে সঙ্গে হেলপারকে বলি, ‘গাড়ির ব্রেক কাজ করছে না, তুই লাফ দে।’ এরপর গাড়ির গতি আরও বেড়ে যায়।

কয়েক সেকেন্ডের মধ্যেই বাসটি পন্টুনের ওপর উঠে ব্যারিকেড ভেঙে সরাসরি নদীতে পড়ে যায়। তখন বাসের ভেতরে আমি একাই ছিলাম, কোনো যাত্রী ছিল না। হেলপার আগেই লাফ দিয়ে নেমে গিয়েছিল।

বাসটি নদীতে তলিয়ে যাওয়ার সময় আমি জানালা দিয়ে বের হয়ে সাঁতরে তীরে উঠি। পরে স্থানীয়দের সহযোগিতায় নিরাপদে ওপরে আসতে সক্ষম হই।”

ভাবুন তো, কয়েক সেকেন্ডের সেই ভয়ংকর মুহূর্ত! ব্রেকহীন একটি বাস ছুটে যাচ্ছে নদীর দিকে, আর চালক জানেন সামনে কী অপেক্ষা করছে। আল্লাহর অশেষ রহমতে তিনি প্রাণে বেঁচে ফিরেছেন। আপ সবচেয়ে যেটা খুশির সংবাদ ছিলো ভেতরে কোনো যাত্রী ছিলো না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *