দাড়ি রেখে প্রশংসিত সেনাপ্রধান জেনারেল ওয়াকার

দাড়ি রেখে প্রশংসিত সেনাপ্রধান জেনারেল ওয়াকার সম্প্রতি হজ করে এসেছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রেখেছেন দাড়ি। আর এই দাড়ি রাখার কারণেই তিনি প্রশংসিত হচ্ছেন।

বুধবার বিশিষ্ট লেখক ও গবেষক রুহুল আমিন সাদী তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সেনাপ্রধান। সেনাপ্রধান দায়িত্বে থাকাকালে দাড়ি রাখতে দেখিনি। তিনিই সম্ভবত প্রথম এমন দৃষ্টান্ত স্থাপন করলেন। কেউ বলতেই পারেন, দাড়িই কি ইসলাম?

জি ভাই, আমার কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। দাড়ির জন্য এই দেশে কত মানুষ গুম হয়েছেন, জ—ঙ্গি ট্যাগ খেয়েছেন, গ্রেফতার হয়েছেন সেই তালিকা অনেক লম্বা। এমন একটি দেশের সেনাপ্রধান যদি দাড়ি রাখেন, আমি একে স্যালুট জানাই। আল্লাহ উনাকে কবুল করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *