আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
তারা জানায়, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে খুচরা বাজারে নতুন দাম কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী এক লিটার সয়াবিন তেলের দাম হবে ১৬৯ টাকা, যা এখন আছে ১৭৪ টাকা। এ ছাড়া, পাম তেলের দাম হবে ১২৪ টাকা, যা এখন আছে ১২৮ টাকা।
৫ লিটার সয়াবিন তেলের বোতলের দাম হবে ৮২৫ টাকা, যা এখন আছে ৮৫০ টাকা।