পাটওয়ারীর সঙ্গে থাকা সন্ত্রাসীরা জনতাকে গুলির চেষ্টা করে: ছাত্রদল সম্পাদক

ছাত্রদল সম্পাদক বলেন, আজও ঝিনাইদহে গিয়েছিলেন মব করার উদ্দেশ্যে। কিন্তু সেখানে সাধারণ জনতা আজ নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ করে। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা সন্ত্রাসীরা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রেীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মব ও সংঘাত উসকে দেয়া ব্যক্তি নাছির উদ্দীন পাটওয়ারী। তার সঙ্গে থাকা সন্ত্রাসীরা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করে।

শুক্রবার (২২ মে) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ অভিযোগ জানান তিনি।

এসময় নাছির ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করে আরো বলেন, বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত ব্যক্তি নাছির উদ্দীন পাটওয়ারী।

ছাত্রদল সম্পাদক বলেন, আজও ঝিনাইদহে গিয়েছিলেন মব করার উদ্দেশ্যে। কিন্তু সেখানে সাধারণ জনতা আজ নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ করে। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা সন্ত্রাসীরা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করে।

অস্ত্রধারী এই দুইজন শিবিরের সন্ত্রাসী। তাদের পরিচয় নিচে দেয়া হলো: ১. সিয়াম উদ্দিন তুর্য (পাঞ্জাবি পরিহিত): পিতা জামাতের নেতা সল্টু মাস্টার (শিক্ষক, বদরগঞ্জ মাদরাসা)। ঠিকানা: মাস্টার পাড়া, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

২.আশিক (টি-শার্ট পরিহিত): পিতা মৃত বাদশা, গ্রাম: কাষ্টসাগরা। তিনি শিবিরের নেতা। অনতিবিলম্বে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অস্ত্রধারী এই দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করার জন্য জোর অনুরোধ রইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *