মেহেরপুরের গাংনীতে শি*শুকে (৯) ধ*র্ষণ মামলায় শাকিল হোসেন নামে এক যুবকের মৃ*ত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই ঐতিহাসিক রায় ঘোষণা করলেন ঘটনার মাত্র ২৯ কার্য দিবসে
২৯ কার্য দিবসের মধ্যে ধ”র্ষণ মামলার রায় ঘোষণা দেশের ইতিহাসে এই প্রথমবার দেওয়া হলো।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ই জুন সকালে শিশুটির বাবা গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন, বাবার জন্য সকালের খাবার নিয়ে মাঠে যাচ্ছিল শিশুটি। সেসময় মাঠে ঘাস কাটছিল চাঁদপুর গ্রামের শাকিল হোসেন শিশুটিকে একা পেয়ে ধ*র্ষণ করে শাকিল। শাকিলের হাত থেকে ছাড়া পেয়ে কান্না করতে করতে বাবার কাছে পৌঁছে ও শিশুটি বিস্তারিত খুলে বলে। ওই দিনেই শিশুটিকে হাসপাতালে ভর্তি এবং গাংনী থানায় শাকিলের বিরুদ্ধে ধ*র্ষণ মামলা দায়ের করে শিশুটির বাবা।