Popunder Social Bar
Dhaka , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার্থীর বিয়ে ঠেকাল প্রশাসন, খাবার গেল এতিমখানায়

  • Reporter Name
  • Update Time : ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৫ Time View

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এসএসসি পরীক্ষার্থীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করলো প্রশাসন। পরীক্ষার ১০দিন আগে শুক্রবার (১০ এপ্রিল) ওই শিক্ষার্থীকে বিয়ে দেয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। পৌর এলাকার বগাবাড়ি নামক এলাকায় এ বিয়ের আয়োজন চলাকালে উপস্থিত হয় প্রশাসন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বরযাত্রীসহ অতিথিদের জন্য রান্না করা খাবার এতিমখানায় বিতরণ করা হয়। এদিকে অভিযানের খবর পেয়ে বর ও তার পক্ষের কেউ আসেনি।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বগাবাড়ি এলাকায় বাল্যবিয়ের অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিনিধি, পুলিশসহ বিয়ে বাড়িতে উপস্থিত হন। এ সময় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়। বিয়ে বাড়িতে প্রস্তুত করা খাবার জব্দ করে আড়াইবাড়ি এতিমখানায় বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির জানান, বাল্যবিয়ে একটি সামাজিক অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

এসএসসি পরীক্ষার্থীর বিয়ে ঠেকাল প্রশাসন, খাবার গেল এতিমখানায়

Update Time : ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬