ডেঙ্গু ঠেকাতে অ্যাকশনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী, সারাদেশে শুরু ৩ মাসের বিশেষ অভিযান
দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার দেশব্যাপী বড় ধরনের প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে সরকার। ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আগেই মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়াতে তিন মাসব্যাপী বিশেষ অভিযান ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কর্মসূচিটি ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশন নয়, দেশের জেলা ও উপজেলা পর্যায়েও সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা হবে। মহানগর এলাকায় সিটি করপোরেশনগুলো কার্যক্রম সমন্বয় করবে। জ