Popunder Social Bar
Dhaka , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ষবরণে উৎসবের আমেজ পাহাড়ে

  • Reporter Name
  • Update Time : ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১ Time View

বাংলা নববর্ষ বাংলাদেশের অন্যতম বড় উৎসবের নাম। হোক সমতল কিংবা পাহাড়, এর আনন্দ যেন ছড়িয়ে পড়ে গোটা বাংলাদেশে। সেই ধারাবাহিকতায় পাহাড়েও বইছে উৎসবের আমেজ। পাড়ায় পাড়ায় চলছে চাকমা, মারমা ও ত্রিপুরাদের নানা অনুষ্ঠান। এরই অংশ হিসেবে খাগড়াছড়িতে মারমাদের সাংগ্রাই উৎসব উদযাপন উপলক্ষ্যে ‘আলাড়ি’ ও ‘ধ’ খেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে জেলা শহরের পানখাইয়া পাড়া এলাকার বটতলায় এই আয়োজন উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত। এ সময় উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শুরু হয় মারমাদের ঐতিহ্যবাহী ‘আলাড়ি’ ও ‘ধ’ খেলা। সব বয়সের নারী-পুরুষ এ খেলায় মাতবেন। একইসাথে চলে মারমা সম্প্রদায়ের প্রবীণদের আনুষ্ঠানিক গোসল করা।

আগামী ১২ এপ্রিল চাকমাদের নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে সূচনা হবে বিঝু, সাংগ্রাই ও বৈসু উৎসব। চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের এ উৎসবকে ঘিরে পাহাড় হয়ে ওঠে বর্ণিল। ছড়ায় নানা ঐতিহ্যের রং।

এদিকে, উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বর্ষবরণে উৎসবের আমেজ পাহাড়ে

Update Time : ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬